COVID-19 ভাইরাস বিভিন্ন লোকের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। আক্রান্ত হওয়া বেশিরভাগ মানুষই হালকা থেকে মাঝারি মানের অসুস্থতা অনুভব করবেন এবং হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে উঠবেন।
সবচেয়ে সাধারণ উপসর্গসমূহ:
জ্বর
শুকনো কাশি
ক্লান্তিভাব
কম সাধারণ উপসর্গসমূহ:
ব্যথা ও যন্ত্রণা
গলা ব্যথা
ডায়রিয়া
কনজাংটিভাইটিস
মাথা ব্যথা
স্বাদ বা গন্ধ না পাওয়া
ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া